মালদা

এবার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রারের পদত্যাগ

এবার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার পদ থেকে অরিজিৎ দাস পদত্যাগ করলেন। শুক্রবার তিনি তার পদত্যাগ পত্র গৌড়বঙ্গঁ বিশ্ববিদ্যালয়ের উপচার্য্য গোপাল মিশ্রের কাছে পাঠিয়েছেন। অরিজিৎবাবু জানান, ব্যাক্তিগত কারনে তিনি এই পদত্যাগ করছেন।

            তবে গৌড়বঙ্গঁ বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এই বিশ্ববিদ্যালয়ের কোন স্থায়ী রেজিস্ট্রার নেই। নেই পরীক্ষা নিয়ামক। ফলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজকর্ম কার্যত স্তব্ধ। আর এই অবস্থায় শিঁকেয় উঠেছে বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন।